ঈদের নামাজে ইমামতি করার সময় সরকারবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে দিনাজপুরের খানসামায় মাওলানা মো. আজিজুর রহমান আইয়ুবী (৫৫) নামে একজন ইমামকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ২টায় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। এর আগে তিনি কুমুরিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাতের নামাজ পড়ানোর সময় সরকারবিরোধী বক্তব্য দেন।
আটক আজিজুর রহমান আইয়ুবী উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ঝগড়পাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
খানসামা থানার ওসি বিষ্ণুকুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুমুরিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাতের নামাজ পড়ানোর সময় সরকারবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে মাওলানা মো. আজিজুর রহমান আইয়ুবীকে রাতেই আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের সত্যতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


