ফুটবল খেলাকে কেন্দ্র করে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় তিন জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৯ জুলাই রোববার বিকালে নাটেশ্বর ইউনিয়নে ঘটনাটি ঘটে।
খবরটির সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরিফ।
নিহতরা হলেন-কামাল, হারুন ও বাবলু। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।


