বুধবার ৪ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় নাটোরে আইনজীবী নিহত

নাটোর শহরের কানাইখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোহাম্মদ আবদুল মান্নান নামে একজন আইনজীবী। রোববার ১৯ জুলাই বেলা ১টার দিকে ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্র জানায়, রোববার বেলা ১টার দিকে কানাইখালী এলাকার বাড়ীর সামনের সড়ক পার হওয়ার সময় এক আইনজীবীকে একটি দ্রুতগামী মটর সাইকেল আঘাত করে। তার নাম আব্দুল মান্নান।

আহত আব্দুল মান্নানকে (৫৫) নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
তিনি নাটোর জজ কোর্টের আইনজীবী ছিলেন।

গারিখানা মসজিদে নামাজে জানাজা শেষে গারিখানা কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

আরও পড়ুন