বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছাত্রলীগের ১৯ জেলা-উপজেলা-বিদেশ কমিটি ঘোষণা

bcl-logo_139251বাংলাদেশ ছাত্রলীগের ২৮ তম সম্মেলনকে সামনে রেখে ১৬ জেলা ও ৩ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । গত দুইদিনে এ কমিটিগুলো অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জাম সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী আলম নাজমুল ।

এছাড়া দেশের বাইরে যুক্তরাষ্ট্র, সুইডেন, জার্মানি এবং রাশিয়া শাখায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দফতর সম্পাদক শেখ রাসেল।

তিনি জানান, আগামী ২৫ ও ২৬ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন হবে। এর আগে সব জেলার কার্যকর কমিটি চূড়ান্ত করতেই এসব কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সদ্যঘোষিত কমিটির নেতারা হলেন মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল। সিরজদীখান উপজেলা শাখার সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ তালুকদার পাপ্পু। শ্রীনগর উপজেলা শাখার সভাপতি আজিম হোসেন খান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারেট। শ্রীনগর সরকারি কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম রাব্বি ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু, সাধারণ সম্পাদক এইচএম ফজলে রাব্বি সুজন, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এসএম আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য এএম শাহদাৎ হোসাইন জুয়েল ও দিয়াজ ইফরান চৌধুরী।

বান্দরবান জেলা সভাপতি কাওয়াস সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল।

শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন টিপু ও রাশেদুজ্জামান।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহেদ সাদেকি শান্তি, সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ, সহ সভাপতি খালিদ হোসেন, মাহাদী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এএইচএম কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহহিল ফয়সাল, সামছুর আরেফিন বিপু ও সিরাজুল ইসলাম।

পাবনা জেলা শাখার সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক শিবলী সাদিক ও সহ সভাপতি সাজেদুল ইসলাম সজীব এবং খন্দকার তৌহিদুল আনোয়ার। নরসিংদী জেলার আহ্বায়ক কাজী মামুন ও যুগ্ম আহ্বায়ক ইসহাক খলিল, আল আমিন, রাকিবুল কবির, ইয়াকুব ভূঁইয়া, কৌশিক কায়কোবাদ কেনি, রেহানুল কবির ভূঁইয়া লেলিন।

মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, সহসভাপতি সৈয়দা সারিনা শারমিন, সাজ্জাদুর রহমান রাজন, সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর ও জাকের আহম্মেদ অপু।

সিলেট মহানগর শাখার সভাপতি আব্দুল বাসিত রুম্মন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, সাংগঠনিক সম্পাদক সজল দাশ অনিক, সৈকত চন্দ্র রিমি এবং এ জেলা থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে মঈনুল ইসলামকে।

ঠাঁকুরগাঁও জেলার সভাপতি মাহবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সহসভাপতি কোরবান আলি, আরিফুর রহমান, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, রাজু আহম্মেদ, নাজমুল হাসান হিমেল, সংগঠনিক সম্পাদক ওসমান গণি, আসাদুজ্জামান রনি ও অনিরুদ্ধ গুহ ঠাকুরতা রঙ্গন।

নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ, যুগ্ম আহ্বায়ক হাসনাত রহমান বিন্দু, নাসিম মাহমুদ তপন, মিনহাজুল কাদির সিমন।

সাংগঠনিক জেলা মর্যাদায় বিদেশের চারটি শাখায় রোববার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির নেতারা হলেন-যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আল আমিন আকন, সহসভাপতি সৈয়দ সাজ্জাদ রায়হান, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন ও কেন্দ্রীয় নেতা হেলাল মিয়া।

জার্মানি শাখার সভাপতি দেওয়ান আরেফিন টিপু, সাধারণ সম্পাদক আশফাক হোসেন নিশাদ বাপ্পী, সহসভাপতি আশিকুর রহমান সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং সংগঠনিক সম্পাদক আবিদ আলম।

রাশিয়া শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাজিব ও সাধারণ সম্পাদক ফুয়াদ আদনান বিন জামান।

আর সুইডেন শাখার সভাপতি আনাদুজ্জামান কাজল, সাধারণ সম্পাদক তানজিল ইসলাম, আরিফ হোসেন সুমন, নিজাম উদ্দিন পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল গালিব নাফি।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন