বুধবার ৪ নভেম্বর ২০২৬

জেএমবি জঙ্গি খুন

jmbজেএমবির অভ্যন্তরীণ কলহের জের ধরে গাইবান্ধায় ফজলে রাব্বি নামের এক জঙ্গি খুন হয়েছে। গাইবান্ধার সাঘাটায় দুর্বৃত্তদের গুলিতে ফজলে রাব্বি নামের ওই জেএমবি সদস্য নিহত হয়। এ ঘটনায় এনায়েত উল্লাহ নামের অপর এক জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রবিবার রাতে সাঘাটা উপজেলার মামুদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ফজলে রাব্বি ওই এলাকার সাদিক আলীর ছেলে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ফজলে রাব্বি জেএমবিতে যোগ দিয়ে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অপকর্ম ঘটিয়ে আসছিলেন। পুলিশের খাতায় মোস্ট ওয়ানটেড হিসেবে তিনি তালিকাভুক্ত ছিলেন। হঠাৎ করে সাঘাটায় এসে দলকে সংগঠিত করে আবার গা ঢাকা দিতেন তিনি।

তিনি আরও জানান, রোববার সন্ধ্যায় ফজলে রাব্বি নিজ বাড়ি বসন্তপাড়ায় আসেন। সেখান থেকে জুমারবাড়ি বাজারে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়িতে ফেরার পথে মামুদপুর নামক স্থানে তাকে গুলি করে করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এনায়েত উল্লাহ নামে এক জনকে আটক করেছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন