বুধবার ৪ নভেম্বর ২০২৬

তুরস্কে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৭

turkeyতুরস্কের সুরুক শহরে কাছে একটি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যানে বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। সোমবার ২০ জুলাই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের।

টেলিভিশনের ফুটেজে দেখা যায়, গাছের নিচে মৃতদেহ পড়ে আছে। রাজধানী আঙ্কারার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটা আত্মঘাতী বোমা হামলা ছিল। খুব সম্ভবত ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে।”

একজন প্রত্যক্ষদর্শী টেলিফোনে রয়টার্সকে বলেন, “আমি ২০টির বেশি মৃতদেহ দেখেছি। আমার মনে হয় ৫০ জনের বেশি আহত হয়েছে। তাদের এখনও অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। এটা খুব বড় বিস্ফোরণ ছিল।”

তুরস্কের দৈনিক পত্রিকা হুররিয়াৎ তাদের ওয়েবসাইটে জানায়, ১৮ বছর বয়সী এক নারী আত্মঘাতী বিস্ফোরণ ঘাটিয়েছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

গত বছর ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাত থেকে প্রাণ বাঁচাতে সিরিয়ার শহর কোবানি থেকে বহু মানুষ তুরস্কের সীমান্তবর্তী শহর সুরুকে আশ্রয় নেয়।

পরে কুর্দিস যোদ্ধারা আইএস কে হটিয়ে কোবানির নিয়ন্ত্রণ নেয়ার পর পালিয়ে যাওয়া অনেকে নিজ বাড়িতে ফিরে আসেন।

ফেডারেশন অব সোসালিস্ট ইয়ুথ অ্যাসোসিয়েশনের (এসজিডিএফ) প্রতিবেদনে বলা হয়, কোবানি পুনর্গঠনের কাছে অংশ নিতে আমারা সাংস্কৃতিক কেন্দ্রে অন্তত ৩০০ তরুণ জড়ো হয়েছিল।

তুরস্কের কুর্দিস-পন্থি এইচডিপি বিরোধী দলের জ্যেষ্ঠ নেতা পারভিন বুলদান রয়টার্সকে বলেন, “সীমান্ত পেরিয়ে কোবানিতে যাওয়ার জন্য তুর্কি ও কুর্দি তরুণরা সেখানে জড় হয়েছিল। তিন থেকে চার দিন সেখানে অবস্থান করে শহর পুনর্গঠন কাজে অংশ নেয়ার পরিকল্পনা ছিল তাদের।”
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন