আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি অসুস্থ হয়ে ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন। সোমবার ২০ জুলাই বিকেলের দিকে তাকে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস জানিয়েছেন, দীপু মনি নিজের নির্বাচনী এলাকা চাঁদপুরে ছিলেন। সেখানে তিনি ঠাণ্ডা-জ্বরে ভুগছিলেন। সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় এনে বাংলাদেশ মেডিকেলে ভর্তি করা হয়। দীপু মনির জ্বর ১০৫° উঠেছিলে বলেও জানিয়েছেন মৃণাল।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


