ময়মনসিংহের ত্রিশালে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন, আহত হন দুজন। সোমবার বিকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল অংশের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান।
নিহতরা হলেন, ডা. আব্দুল আজিজ, তার মেয়ে এবং তাদের গৃহকর্মী। আহতরা হলেন চিকিৎসকের স্ত্রী ও তাদের গাড়ি চালক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মনিরুজ্জামান বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা বাসের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে আব্দুল আজিজ নিহত হন।
স্থানীযরা আহত অপর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আজিজের মেয়ে ও গৃহকর্মীকে মৃত ঘোষণা করেন।
বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


