বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুক্তরাজ্য শাখায় এম এ মালেককে সভাপতি ও কয়সর এম আহমেদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে অনুমোদন দিয়েছে বিএনপি।
সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এই কমিটি অনুমোদন দিয়েছেন বলে জানানো হয়েছে।
রবিবার ১৯ জুলাই ঢাকা থেকে বিএনপির প্যাডে এক বিজ্ঞপ্তিতে দলের যুক্তরাজ্য শাখার নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতির পদ পেয়েছেন আব্দুল হামিদ চৌধুরী। সহসভপতিরা হলেন- আবুল কালাম আজাদ, এম লুৎফর রহমান, আক্তার হোসাইন, মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, আনোয়ার হোসেন খোকন, গোলাম রাব্বানী, শেখ শামসুদ্দিন শামীম, ব্যারিস্টার কামরুজ্জামান ও অধ্যাপক ফরিদ উদ্দিন।
চার জন সাংগঠনিক সম্পাদক হলেন- শামীম আহমেদ, সুজাতুর রেজা, জাহেদ আলী ও খসুরুজ্জামান খসরু। কোষাধ্যক্ষ হয়েছেন আব্দুস সাত্তার।
এছাড়া শায়েস্তা চৌধুরী কুদ্দুসকে প্রধান উপদেষ্টা করে ৩১ সদস্যের একটি উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অন্য উপদেষ্টারা হলেন- মিয়া মনিরুল আলম, আব্দুল আজিজ সর্দার, সইফুল ইসলাম, লুৎফর রহমান, সি এল এল আর মো. আব্দুল কাদের জিলানী, মজিবুর রহমান মুজিব, মুজিবুর রহমান, অধ্যাপক সৈয়দ মামুনুর মোরেশদ, আব্দুল লতিফ জেপি, সৈয়দ মুহিবুর রহমান, ব্যারিস্টার ওয়াসিফুর রহমান তালুকদার, ডা. এম এ আজিজ, নিজাম মিয়া, মির্জা হারুনুর রশীদ, রফিক উল্লাহ, তরমুস আলী, এমএ রউফ, শেখ লাকি আহমেদ, মোসাহিদ হোসেন, নুরুল আমিন, রইস আলী, রেজাউল কবীর রেজা, আবু তাহের চৌধুরী, সলসিটর একরামুল হক মজুমদার, আলহাজ্ব সিরাজ মিয়া, আরমান রফিক, সাদিকুর রহমান, ফিরোজ চৌধুরী, আব্দুল আহাদ ও মল্লিক হোসাইন আহমেদ হাসনু।
খালেদা জিয়ার বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সাল থেকে পরিবার নিয়ে লন্ডনে আছেন।
যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি কমরুদ্দিন আহমেদের মৃত্যুর পর নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও গ্রুপিংয়ের অভিযোগ ওঠায় কমিটির কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছিল।
পরে ২০১৩ সালে সর্বশেষ কমিটি হয়, যাতে শায়েস্তা চৌধুরী কুদ্দুস সভাপতি এবং কয়সর এম আহমেদ সাধারণ সম্পাদক হন। ওই কমিটিতে এম এ মালেক ছিলেন প্রধান উপদেষ্টা।
লন্ডন সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


