বুধবার ৪ নভেম্বর ২০২৬

বৃষ্টিতে ধসে পড়া চট্টগ্রামের বাড়ির দুই মালিক আটক

CTGবৃষ্টিতে পাহাড় ও দেয়ালধসে চট্টগ্রাম শহরে পাঁচ শিশুসহ ছয়জনের মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নগরের মুরাদপুরের ফরেস্ট গেট এলাকা থেকে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম ও জয়নাল আবেদিন। পৈতৃক সম্পত্তির সূত্রে তাঁরা ধসে যাওয়া বাড়িগুলোর মালিক। মামলার প্রধান আসামি মঈনুদ্দিনকে গ্রেপ্তার করা যায়নি। আরেক ভাইও পলাতক। তাঁরা চার ভাই মামলার আসামি।

শনিবার ১৮ জুলাই গভীর রাতে বৃষ্টির সময় নগরের বায়েজিদ বোস্তামীর আমিন কলোনি ও লালখান বাজার পোড়া কলোনিতে টানা বৃষ্টিতে পাহাড় ও দেয়াল ধসে পাঁচ শিশুসহ ছয়জনের মৃত্যু হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় তৈরি বাড়িগুলোর পৈতৃকসূত্রে মালিক ওই চার ভাই। অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় মামলাটি করা হয়েছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন