ভাষাসৈনিক, শহীদ মিনার নির্মাণ কাজের অন্যতম উদ্যোক্তা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)’র প্রথম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার এক বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে কমরেড আব্দুর রাজ্জাকের বিপ্লবী অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ৭৩ বছর বয়সে গতকাল রোববার রাজশাহীতে মৃতুবরণ করেন


