বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রাজন হত্যার স্বীকারোক্তি দিয়েছে চৌকিদার ময়না

সিলেটে তের বছরের শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে চৌকিদার ময়না মিয়া।

২০ জুলাই সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ। তিনি জানান, রিমান্ডের সময় শেষ হওয়ার আগেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় সোমবার বিকালে ময়নাকে আদালতে হাজির করা হয়। পরে মহানগর হাকিম আনোয়ারুল হকের কাছে জবানবন্দি দেয় ময়না।

পুলিশ কর্মকর্তা আরো জানান, প্রায় তিন ঘণ্টার জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে জেলহাজতে পাঠিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন।

গত ১৪ জুলাই রাতে রাজন হত্যা মামলার অন্যতম আসামি চৌকিদার ময়না মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ।

আরও পড়ুন