বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাংবাদিক ওবায়দুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

obaydul-ctgচট্টগ্রামের প্রবীণ সাংবাদিক এম ওবায়দুল হক আর নেই। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার ১৯ জুলাই গভীর রাতে চট্টগ্রামে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৭)। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।

ওবায়দুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর এম ওবায়দুল হকের মৃত্যুতে দেশ একজন সাহসী সাংবাদিককে হারালো। প্রধানমন্ত্রী আরও বলেন, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

দীর্ঘ কর্মজীবনে ওবায়দুল হক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ, জামাতাসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন