বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাইফুল ইসলাম তালুকদারের পরিবারকে প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান

Saiful-Islam-Talukdarসাংবাদিকদের ট্রেড ইউনিয়নের কর্মঠ মুখ সাইফুল ইসলাম তালুকদারের পরিবারের খোঁজ-খবর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। গত ১৬ জুলাই গণভবনে সাইফুল ইসলাম তালুকদারের স্ত্রী ও সন্তানদের কাছে প্রধানমন্ত্রী স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজিট) চেক হস্তান্তর করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিছু সময় সাইফুল ইসলাম তালুকদারেরর স্ত্রী তাহেরা ইসলাম তালুকদার, কন্যা তানজিনা, তাহমিনা ও ছেলে আরেফিন রাহাত তালুকদারের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

সাইফুল ইসলাম তালুকদার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) জাতীয় নির্বাহী কমিটির ২০১৩-১৫ এর যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সর্বশেষ তিনি দৈনিক আমাদের সময়ে বিশেষ প্রতিনিধির দায়িত্বে ছিলেন।

গত ১৪ মার্চ মধ্যরাতে রাজধানী ঢাকায় টিকাটুলির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

সাইফুল ইসলাম তালুকদার তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। তাঁর বড় মেয়ে ঊর্মি ঢাকা সিটি কলেজ থেকে ইংরেজী সাহিত্যে পড়াশুনা শেষ করে স্বামীসহ অস্ট্রেলিয়া প্রবাসি। মেজ মারিয়া ইতি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যলয় থেকে বিবিএ তে স্নাতক সম্পন্ন করেছেন। ছোট মেয়ে আদর ভিকারুনন্নেসা নুন স্কুল এন্ড কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেছেন। ছেলে রাহাত তালুকদার অভ্র। তিনি পুরান ঢাকার নাবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সাইফুল ইসলাম তালুকদারের তিন ভাই এক বোন রয়েছে।

সাইফুল ভাইয়ের কন্যা তানজিনা জানান, প্রধানমন্ত্রীর নিকট আমরা খুবই কৃতজ্ঞ, উনি এতো ব্যস্ততার মধ্যেও আমাদের ডেকে পরিবারের খোঁজ-খবর নিয়েছেন ও আর্থিক সহায়তা করেছেন।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ফারুক খান, আব্দুর রাজ্জাক এবং বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল।সাইফুল ভাই জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আমাদের সময়ে নিবেদিতভাবে দায়িত্ব পালন করে গেছেন। আমরা তার শূণ্যতা খুবই অনুভব করি প্রতিটি মুহুর্তে। তিনি সবাইকে অাপনজনের মতো খোঁজ-খবর নিতেন।

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন