স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে মানুষের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, তা হরণ করা হয়েছে। বর্তমানে সমস্ত অধিকার পুণরুদ্ধারে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের দাবি আদায় করবো। বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার
২১ জুলাই মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে হোমনা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হোমনা-তিতাস উপজেলা বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আাজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক সানাউল্লাহ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম জীবন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বিএনপি নেতা আলমগীর সরকার, মিজানুর রহমান, মো. শাহ আলম, মো. আতাউল্লাহ, চেয়ারম্যান আ. আজিজ খন্দকার সাব মিয়া মো. শাহজাহান, যুবদল নেতা সাইফুল ইসলাম, শাহ আলম হিমেল, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, অহিদ মোল্লা, মাহফুজুল ইসলাম শফিক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।


