বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইন্ডিপেন্ডেন্ট টিভির সিএনই শিবব্রত বর্মনকে অব্যাহতি

independent-tv-bangladeshসংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন ‘ইন্ডিপেন্ডেন্ট টিভি’র প্রধান বার্তা সম্পাদক (সিএনই) শিবব্রত বর্মনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টিভিতে শীর্ষপদগুলোতে চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে শিবব্রত বর্মনকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

শিবব্রতের স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে একজন বার্তা সম্পাদক নঈম তারেককে।

গত ঈদুল ফিতরের আগে ১৩ জুলাই শিবব্রতকে অব্যাহতি নিতে বলা হয়। এরপর দিন থেকেই তিনি আর অফিসে যাননা। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সেন্ট্রাল ডেস্ক ও রিপোর্টিংয়ের কয়েকজন অনুরোধ জানালেও তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকে কর্তৃপক্ষ।

অব্যাহতি প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে শিবব্রত বর্মন মঙ্গলবার নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে বলেছেন, ‌’এখন অফিসে যাচ্ছি না।’

শিবব্রত বর্মন দেশ টিভি থেকে ইন্ডিপেনডেন্ট টিভিতে যোগ দিয়েছিলেন। তিনি কথা সাহিত্যিক ও অনুবাদক। ১৯৭৩ সালে নীলফামারীর ডোমারে তিনি জন্ম গ্রহণ করেন। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ  ছায়াহীন; মিগুয়েল স্ট্রিট (অনুবাদ) ভি এস নাইপল; কদর্য এশীয় (অনুবাদ) সৈয়দ ওয়ালীউল্লাহ; পাইয়ের জীবন (অনুবাদ) আয়ান মার্টেল।

এর আগে গত জুন মাসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কিছু রদবদল করা হয়। সে সময় ইনপুট বিভাগের প্রধান ‘হেড অব ইনপুট’ গোলাম কিবরিয়াকে সরিয়ে দেওয়া হয়। সেখানে নতুন করে দায়িত্ব পান চট্টগ্রাম ব্যুরোর প্রধান মামুন আব্দুল্লাহ। তিনি দায়িত্ব পালন শুরু করেছেন।

গোলাম কিবরিয়া কে হেড অব ইনপুট পদ থেকে সরিয়ে নিউজ এডিটর করা হতে পারে। তিনি জুলাই মাসরে শুরু থেকেই এক মাসের ছুটিতে যান। ছুটি থেকে ফিরে নতুন দায়িত্বে তাকে দেওয়ার কথা রয়েছে।

বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন