চট্টগ্রাম নগরীর বায়োজিদ এলাকা থেকে অবৈধভাবে তৈরি ৬২টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমিন জুট মিলস এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় একদল দুষ্কৃতিকারী খাল দখল করে দোকান তৈরি করে অন্যদের কাছে ভাড়া দিচ্ছিলো। এতে কয়েক দশক ধরে দখলকৃত খাল দিয়ে পানি প্রবাহ বিঘ্নিত হয়। জেলা প্রশাসন অবৈধ দখল ও স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়ার পরেও তারা এতে কর্ণপাত করেনি।


