গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নয়া ৫ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ২১ জুলাই মঙ্গলবার দুপুরে এ শ্রদ্ধা নিবেদন করেন।
৫ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন- স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
তারা বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে এক সঙ্গে ও পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস. এম. মাহফুজুল হক নুরুজ্জামান।
এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক মো. খলিুলুর রহমান, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তাফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


