বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩ সহোদর হত্যায় অভিযুক্ত ২৪ জন

Noakhali_banglanews24_145640899নোয়াখালীতে ৩ সহোদরকে হত্যা মামলায় ২৪ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে।

২০ জুলাই সোমবার রাতে সোনাইমুড়ি থানায় মামলাটি করা হয়।

খবরটি নিশ্চিত করেছেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী হানিফুল ইসলাম ভূইয়া। তবে তদন্তের স্বার্থে তিনি অভিযুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করেননি।

উল্লেখ্য, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে গত রোববার বিকেলে সোনাইমুড়ি উপজেলার নটেশ্বর ইউনিয়নের কাজীনগর গ্রামে ফুটবল খেলার অজুহাতে ৩ সহোদর- কামাল, হারুন ও বাবলুকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন