চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ১০৬ রান। বেলা একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা হয়েছে ৪০ ওভার।
দ্বিতীয় দিনে খেলতে নেমে এরই মধ্যে ২ উইকেট হারায় বাংলাদেশ। সর্বশেষ আউট হয়েছেন মুমিনুল হক (৬) ও ইমরুল কায়েস (২৬)। ব্যক্তিগত ২৬ রানে আউট হয়েছেন ওপেনার ইমরুল কায়েস। আর নিজেকে মেলা ধরার কোনো সুযোগই পাননি মুমিনুল হক। তাকে সরাসরি বোল্ড করেছেন হারমার। অবশ্য সাজঘরে ফেরার আগে ৬ রান করেছেন তিনি।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিন কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছিল ৭ রান। পিছিয়ে ছিল ২৪১ রানে।
এর আগে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৫৪ রান করেন টেম্বা বাভুমা। ৪টি উইকেট পান অভিষিক্ত মুস্তাফিজুর রহমান। এ ছাড়া ৩টি উইকেট নেন জুবায়ের হোসেন।
দক্ষিণ আফ্রিকা :প্রথম ইনিংস, ২৪৮/১০, ওভার ৮৩.৪ (বাভুমা ৫৪, প্লেসিস ৪৮, অ্যালগার ৪৭; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩)
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


