বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাক হ্যাকারের কবল থেকে মুক্ত বাংলাদেশ কোস্ট গার্ডের সাইট

Coast-guardবাংলাদেশের উপকূলীয় সমুদ্রে প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড-এর ওয়বে সাইট হ্যাক করেছিল হ্যাকাররা। হ্যাক হওয়ার পর বুধবার ২২ জুলাই দুপুররে দিকে সচল হয় ওই ওয়েবসাইট। কোস্ট গার্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‘পাক সাইবার পাইরেটস’ নামের একটি হ্যাকার দল এই (http://www.coastguard.gov.bd/) সাইটটি হ্যাক করার দাবি করেছিল। সাইটে তারা তাদের নামের একটি ব্যানার সেঁটে দেয়। সাইট হ্যাক হওয়ার বিষয়টি টের পাওয়ার পরপরই তা উদ্ধারে কাজ শুরু করে কোস্ট গার্ডের বিশেষজ্ঞরা।

কোস্ট গার্ডের একজন কর্মকর্তা বলেন, ২২ জুলাই সকাল সাড়ে আটটার দিকে সাইট হ্যাক হওয়ার বিষয়টি তারা টের পান। এর পরপরই তারা সাইট উদ্ধারে কাজ শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে সাইট সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তারা।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন