বাংলাদেশের ৯০ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহের সময়সূচিতে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার ২১ জুলাই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।
ভোটার তালিকা হালনাগাদে ২০১৮ সালের ১ জানুয়ারির মধ্যে যারা ভোটারযোগ্য হচ্ছে তাদের তথ্য সংগ্রহ করে করা হচ্ছে। দেশের ৫১৪ উপজেলায় ২৫ জুলাই থেকে তথ্য সংগ্রহ শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন চলবে।
২৭ জেলার ৯০টি উপজেলায় তথ্য সংগ্রহ ও নিবন্ধনের জন্য ছবি তোলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
২৫ জুলাই নরসিংদীর জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন। এতে পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক উপস্থিত থাকবেন।
বাংলাদেশের ৫১৪ উপজেলায় তিন ধাপে তথ্য সংগ্রহ চলবে; ২৫ জুলাই ১৮৯ উপজেলায়, ১৬ আগস্ট ১৮৪ উপজেলায় এবং ৭ সেপ্টেম্বর ১৪১ উপজেলায় কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
এবার হালনাগাদে আরো ৭২ লাখ নতুন ভোটারযোগ্য নাগরিক নিবন্ধনের আওতায় আসবে। যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম হয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হবে।
সর্বশেষ ২০১৪ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। বর্তমানে ৯ কোটি ৬২ লাখের বেশি ভোটার রয়েছে।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


