মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সনাক্ত হওয়া আরো ১৫৫ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করবে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তাস্তর করা হবে বলে জানাগেছে। বৈঠকে বাংলাদেশের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবি’র ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম।
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমার নৌ বাহিনী। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশী হিসেবে শনাক্ত ১৫০ জনকে ৮ জুন এবং ৩৭ জনকে ১৯ জুন ফেরত আনা হয়। এর পরে ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে দেশটির নৌ-বাহিনী আরো ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে। এদের মধ্যে থেকে ১৫৫ জনকে ফেরত আনা হচ্ছে আজ বুধবার।
কক্সবাজার সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


