গণধর্ষণের দায়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গাইবান্ধার একটি আদালত। বুধবার ২২ জুলাই জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন।
সাজাপ্রাপ্ত যুবকেরা হলেন, সদর উপজেলার পূর্বকোমরনই গ্রামের রফিকুল ইসলামের ছেলে স্বপন মিয়া, আফছার আলীর ছেলে মো. জিন্নু ও নয়া মিয়ার ছেলে হেলাল মিয়া।
২০১৩ সালের ২৩ এপ্রিল গ্রামের এক কিশোরী বাড়ি থেকে পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পূর্বকোমরনই বাঁধে পৌঁছালে একই গ্রামের স্বপন, জিন্নু ও হেলাল তাকে পার্শ্ববর্তী মেশিন ঘরে নিয়ে ধর্ষণ করে। এ নিয়ে গাইবান্ধা সদর থানায় ধর্ষণ মামলা হয়।
সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তিন যুবককেই যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


