জামায়াতের জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদসহ আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার হরিপুর গ্রাম থেকে বুধবার ২২ জুলাই রাতে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার অন্য জামায়াত নেতারা হলেন— কালাই উপজেলা জামায়াতের আমীর তাইফুল ইসলাম ফিতা, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর তসলিম উদ্দীন, সেক্রেটারি সুজাউল ইসলাম, সদর উপজেলা জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন, জামায়াতের রোকন আব্দুল আলীম, আব্দুল বাতেন ও জামায়াত কর্মী জোবায়ের হোসেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, হরিপুর গ্রামে জামায়াতের রোকন আব্দুল বাতেনের বাড়িতে জেলা জামায়াতের শীর্ষ নেতারা বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


