বুধবার ৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে: নিহত ৮ আহত ৩০

Tangailঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৮জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাঁচখাগুড়িতে বৃহস্পতিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে ঘটনাস্থলেই ৬জন এবং হাসপাতালে নেয়ার পর আরো দুই যাত্রীর মুত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, টাঙ্গাইল ছেড়ে আসা ঢাকাগামী বিনিময় পরিবহনের বাসটি বেলা তিনটার দিকে পাঁচখাগুড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ছয় যাত্রী মারা যায়। স্থানীয় লোকজন আহত অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। তাঁদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর করুটিয়া-মির্জাপুর সড়েকের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশও স্থানীয় প্রশাসন যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন