সিলেটের ওসমানীনগর উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত পাঁচ ব্যক্তিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার বেলা একটার দিকে বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। আহত পাঁচ ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


