রেলমন্ত্রী মুজিবুল হককে নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে নেয়া হয়েছে। বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ তে নেয়া হয়। রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী গোলাম কিবরিয়া মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, তার লিভারে কয়েকটি ক্ষত ধরা পড়েছে। এর আগে গত ১৭ জুলাই শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। এর আগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে তিনি ভর্তি ছিলেন।
দীর্ঘদিন থেকে আলসারে ভুগছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। মন্ত্রীর সাথে সিঙ্গাপুর আছেন তাঁর স্ত্রী হনুফা আক্তার রিতা, ব্যক্তিগত চিকিৎসক রেজাউল করিম ও মন্ত্রীর একান্ত সচিব। হনুফা আক্তার রিতা দেশবাসীর কাছে রেলপথমন্ত্রী মুজিবুল হকের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ৬৮ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। গেল বছর কুমিল্লায় চান্দিনায় বিয়ে করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


