বুধবার ৪ নভেম্বর ২০২৬

এই বর্ষায় নিজেকে সুন্দর রাখবেন কিভাবে?

fashion_in_rainরাজধানী বৃষ্টিতে ভিজছে প্রায় প্রতিদিন৷ তা বলে কি ঘরের ভিতরে বসে থাকবেন আপনি? এমন রোমান্টিক ওয়েদারে বাড়ির বাইরে না বেরোলে, বৃষ্টিতে না ভিজলে আর বর্ষার মজা কোথায়৷ বৃষ্টি ভেজা নায়িকাদেরই তো প্রেমে পড়ে নায়করা৷ তবে নায়িকাদের মতো আপনার মেক আপও হতে হবে বৃষ্টির উপযুক্ত৷ বৃষ্টিতে নিজেকে সুন্দর রাখবেন কিভাবে সেই সম্পর্কে কিছু তথ্য জেনে নিন৷ আর উপভোগ করুন বর্ষা৷
১. চুলের যত্ন
চুলের যত্ন বরষায় বিশেষভাবে নেওয়া প্রয়োজন৷ এই সময় চুল শুষ্ক হয়ে যায়৷ চুল ওঠার প্রবনতাও বেড়ে যায়৷ প্রতি মাসে একবার করে চুল ট্রিম করিয়ে নিন৷ এতে চুল কম উঠবে৷
চুলে হট অয়েল ম্যাসেজ করুন৷ তাতে চুল রুক্ষ হবে না৷ চুলে প্রোটিন সরবরাহ হবে৷
আপনার চুলে বর্ষায় একটু উজ্জ্বল রঙ করতে পরেন৷ পুরো চুলে না করে এক একটা স্ট্রিপ হাইলাইট করে নিন৷ তাতে আপনাকে বেশ ফাংকি লাগবে৷
২. নখের যত্ন
বর্ষায় নখের যত্ন নেওয়া দরকার৷ বিশেষত পায়ের নখের যত্ন করুন৷ বর্ষায় পেডিকিওর মাস্ট৷
হাতের নখকে সুন্দর শেপ করে কাটুন৷ এরপরে সুন্দর উজ্জ্বল রঙের নেল পালিশ লাগিয়ে নিন৷ সুন্দর নেল আর্ট করুন৷
৩. মুখের মেক আপ
বর্ষায় মুখে বেশি চড়া মেক আপ নৈব নৈব চ৷ এই সময় হল্কা মেক আপ করুন৷ বৃষ্টির সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘামও বেশি হয়৷ তাতে আপনার মেক আপ নষ্ট হয়ে যেতে পারে৷
মুখে অতি অবশ্যই ওয়াটার প্রুফ মেক আপ ব্যবহার করুন৷
ম্যাট ফিনিশের মেক আপ বর্ষায় ভালো লাগে৷
৪.বর্ষার পোশাক
বৃষ্টির সময় চ্রাডিসনাল সাজ প্রয়োজন না থাকলে এড়িয়ে চলাই ভালো৷ আপনার ওয়েস্টার্ন কালেকশনকে ব্যবহার করুন এই সময়৷ ন্যারো প্যান্ট, সর্ট স্কার্ট এই সময় সামলানোও সহজ, দেখতেও ভালো লাগে৷
ফাংকি ছাতা ব্যবহার করতে পারেন৷
৫. বর্ষার জুতো
বর্ষায় একের বেশি জুতো অবশ্যই সঙ্গে রাখুন৷ কখন রাস্তায় আপনার জুতো ভিজে গিয়ে ছিঁড়ে যেতেই পারে যে কোনও সময়৷
বর্ষায় প্লাস্টিক বা নন লেদার মেটিরিয়লের জুতো পরুন৷

লাইফ স্টাইল  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন