বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন পরিত্যক্ত ঘোষণা

chittagong-stadiumদক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন বৃষ্টির কারণে মাঠে নামেনি কোনো দলই। ২৪ জুলাই বাংলাদশে দল বেলা একটার দিকে মাঠে এলেও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা হোটেল ছেড়ে বাইরে যায়নি। এরইমধ্যে বেলা দেড়টার দিকে মাঠ পরিদর্শন করে আম্পায়াররা চতুর্থ দিনকে পরিত্যক্ত ঘোষণা করেন।

টানা তৃতীয় দিন বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চট্টগ্রাম টেস্ট নিশ্চিত ড্রয়ের পথে এগুচ্ছে। বুধ ও বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের সেশনে বৃষ্টির বাগড়ায় প্রায় ৫০ ওভার খেলা ভেসে যায়। শুক্রবার টেস্টের চতুর্থ দিন তো বৃষ্টির কারণে কোনো বলই মাঠে গড়াতে পারেনি। এমনকি বাংলাদেশ দলের বেশ কয়েকজ খেলোয়াড় বেলা ১টার একটু আগে স্টেডিয়ামে আসলেও দক্ষিণ আফ্রিকা দল টিম হোটেলে বসেই সময় কাটায়।

সকাল থেকেই কাঁদছিল চট্টগ্রামের আকাশ। প্রথম সেশন তো বৃষ্টির কারণে পুরোটা ভেসে যায়। দীর্ঘ প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর মাঠ খেলার অনুপযোগী হওয়ায় ম্যাচ রেফারি দিনের খেলা বাতিল ঘোষণা করেন। ফলে নিশ্চিত ড্রয়ের পথে এগুচ্ছে চট্টগ্রাম টেস্ট।

এর আগে ঘরের মাঠ ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটিও টানা বৃষ্টির কারণে ড্র হয়। বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টও একই পরিণতির জন্য অপেক্ষা করছে।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ২৪৮ রানের জবাবে বাংলাদেশের ৩২৬ রান সংগ্রহ করলে ৭৮ রানের লিড পায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ফলে বাংলাদেশ এখনো ১৭ রানে এগিয়ে রয়েছে।

আরও পড়ুন