নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়িক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার গভীর রাতে ফতুল্লার টাগারপাড়ে ব্যবসায়ী আশরাফুল ইসলাম বাবুকে হত্যা করা হয়। কয়েক মাস আগে রফিকের ক্যাবল নের্টওয়াক ব্যবসা ও ঝুট সেক্টর দখলে নেয় বাবু ও তার লোকজন। ওই সময় রফিকের ভাই উজ্জলকে দেশীয় অস্ত্রসহ পুলিশে ধরিয়ে দেয় বাবু।
বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে রফিক তার সহযোগীকে নিয়ে টাগারপাড় এলে তাকে মারধর করে বাবু ও তার লোকজন। সেসময় রফিক তার পিস্তল দিয়ে বাবুকে গুলি করে। গুলিবিদ্ধ বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


