বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেসবুকের স্ট্যাটাস নিয়ে সমালোচনার মুখে প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট

Robertফের বিপাকে কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভডরা। এবার বিতর্ক তাঁর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। তার এই স্ট্যাটাসের বক্তব্য নিয়ে লোকসভাতেও সমালোচনা হয়েছে।

ফেসবুকে রবার্ট লেখেন, যে যাঁরা দেশ চালাচ্ছেন সেই নেতাদের দেখে তাঁর দুঃখ হয়। তিনি আরও লেখেন যে দেশবাসীকে বোকা বানানো হচ্ছে। রোজ ভণ্ডুল হয়ে যাচ্ছে অধিবেশন।

এই স্ট্যাটাসের জেরে ভডরার বিরুদ্ধে অধিকার ভঙ্গের প্রস্তাব আনেন উত্তর প্রদেশের বিকানিরের বিজেপি বিধায়ক। প্রস্তাব প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়েছেন স্পিকার।

এছাড়া বৃহস্পতিবার এটা নিয়ে সংসদে ঝড় তোলেন শাসক দলের কয়েকজন সাংসদ।

নিজের পোস্টের পরিপ্রেক্ষিতে ভডরা বলেছেন ”গণতান্ত্রিক ভারতে এই ধরণের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনও কিছুই লুকানোর নেই। যতদিন না ওরা আমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া বন্ধ করবে, ততদিন এই লড়াই চলবে।”

গত তিনদিন ধরেই বিরোধীদের বিক্ষোভের জেরে এক কথায় অচল সংসদের সমস্ত কাজ। বিতর্ক সত্ত্বেও বিদেশ মন্ত্রীর পাশেই সব শক্তি নিয়ে দাঁড়িয়েছে সরকার পক্ষ। লোলিত মোদী কাণ্ডে যোগ নিয়ে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের ইস্তফার দাবি থেকে এক চুল সরতে নারাজ বিরোধীরা।

নিজস্ব প্রতিবেদক, নয়াদিল্লি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন