বুধবার ৪ নভেম্বর ২০২৬

মহানায়ক পদক গ্রহণ করতে অস্বীকৃতি ঋব্ধি’র

Mahanayakপশ্চিমবঙ্গ সরকারের দেওয়া নিয়মিত ‘মহানায়ক পুরস্কার’ নিয়ে আবার বিতর্ক। গতবছর দেব-কে মহানায়ক সম্মান দেওয়া নিয়ে ঝড় উঠেছিল। এবার আরো বড় ঝড় উঠল এই সম্মান প্রত্যাখান করা নিয়ে। মহানায়ক সম্মান প্রত্যাখান করলেন নাট্যকার কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেন। কারণটা রাজনৈতিক, জানিয়েছেন কৌশিক তনয় ঋদ্ধি।

ওপেন টি বায়োস্কোপের পর ঋদ্ধির মধ্যেই ভবিষ্যতের স্টার দেখছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এইসময়ই ঋদ্ধির রাজ্য সরকারের দেওয়া মহানায়ক সম্মান প্রত্যাখ্যান একটা সাহসী পদক্ষেপ বলেই মনে করছে ফিল্ম ইন্ডাস্ট্রি।

অনিন্দ্য চ্যাটার্জি পরিচালিত ওপেন টি বায়োস্কোপ ছাড়াও চিলড্রেন অফ ওয়ার সিনেমাতেও অভিনয় করেছেন ঋদ্ধি সেন।

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন