লেগুনার চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। গাজীপুরের নাওজোড় কড্ডা এলাকায় শুক্রবার ২৪ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাহার আলম জানান, সকালে ঢাকাগামী পণ্যবাহী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতগামী লেগুনার সংঘর্ষ হয়।
এসময় লেগুনাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে চালক ও হেলপারসহ তিনজন নিহত হন।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


