চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার শীলকূপ গ্রামের ইকো পার্কসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- বাশঁখালী উপজেলার জাকির হোসেন (২৮), আতাউর রহমান ও নূর ইসলাম। তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড গুলি, দুটি ছোরা ও তিনটি মুখোশ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শীলকুপ গ্রামের ইকোপার্ক সংলগ্ন একটি বাড়িতে আজ ভোররাত ৪টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় ডাকাতি করতো ।
এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।


