বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতের উকিলবাবুদের ৩০ ভাগই ভুয়া

Bar-Councilভারতে বিভিন্ন আদালতে কাজ করা আইনজীবীদের ৩০ শতাংশই ভুয়া ডিগ্রি নিয়ে আইন পেশায় নিয়োজিত আছেন। দেশটির বার কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্র শনিবার ২৫ জুলাই চেন্নাইয়ে আইনজীবীদের এক সমাবেশে এ কথা বলেন।

ভারতের বার কাউন্সিলের চেয়ারম্যান বলেন, এ আইনজীবীদের ২০ শতাংশই দেশের বিভিন্ন আদালতে অনুশীলন করেন। এ ধরনের আইনজীবী ও ভুয়া ডিগ্রিধারীদের কারণে আইন পেশার মান কমে গেছে। তিনি এদের খুঁজে বের করা হবে বলে জানান। এ সময় ভারতের একজন আইনমন্ত্রীরও আইনের ভুয়া ডিগ্রি ছিল বলেও তিনি মন্তব্য করেন।

মনন কুমার মিশ্র এ সময় ছোট ছোট বিষয় নিয়ে আইনজীবীদের ধর্মঘট পালন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তামিলনাড়ু, এমনকি বিহার ও উত্তর প্রদেশের মতো রাজ্যও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ধর্মঘটের শিকার হচ্ছে। এ ধরনের দ্বন্দ্ব নিরসনে বার কাউন্সিল হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যায়ে তিন স্তর বিশিষ্ট কমিটি গঠন করার সুপারিশ করেছে বলে জানান তিনি। এ কমিটি এ ধরনের দ্বন্দ্ব নিরসনে কাজ করবে।

আরও পড়ুন