টিকিট বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার ২৪ জুলাই সন্ধ্যায় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল করিমকে টিকিট বাণিজ্য, সময়মতো অফিসে না আসা, স্টাফদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
খায়রুল আলম জানান, এ সংক্রান্ত একটি চিঠি সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের প্রধান কার্যালয় থেকে ফ্যাক্সযোগে তার কাছে এসেছে, শনিবার এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


