বুধবার ৪ নভেম্বর ২০২৬

এমআরপি পাসপোর্ট বিষয়ে ভিডিও কনফারেন্স

1429179803মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান বিষয়ে খুলনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোস্যাল মিডিয়া মতবিনিময় অনুষ্ঠিত হয়।

২৬ জুলাই রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির উদ্যোগে এবং বিভাগীয় পাসপোর্ট অফিস ও খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এন এম জিয়াউল আলমের উপস্থিতিতে এই মতবিনিময়ে যোগ দেন প্রধানমন্ত্রীর দপ্তরের এটুআই বিভাগ, ক্যাবিনেট ডিভিশন, খুলনা ও বরিশাল বিভাগীয় কমিশনার অফিস এবং সিলেট, কুমিল্লা, ঝিনাইদহ ও কিশোরগঞ্জ জেলা প্রশাসন।

সাধারণ মানুষের দূর্ভোগ কমাতে সময়মত এবং সহজে পাসপোর্ট পেতে দালালদের দৌরাত্ম দূর করতে তথা সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে আয়োজিত হয় এই মিডিয়া আড্ডা।

সোস্যাল মিডিয়া মতবিনিময় মেশিন রিডেবেল পাসপোর্ট প্রদানে প্রধান সমস্যাগুলো যেমন দালালদের দৌরাত্ম্য, পুলিশ ভ্যারিফিকেশনে বিলম্ব, ফরম সহজীকরণসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় জানানো হয়, দুই তিন বছরে সারাদেশে ১ কোটি ৯২ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান করা হয়েছে। আগামী ২৪ নভেম্বরের পর থেকে আর সাধারণ পাসপোর্ট বৈধ বলে গৃহীত হবে না। সরকারিভাবে তিন হাজার টাকা জমা দিয়ে ৩০ দিনের মধ্যে এ পাসপোর্ট সংগ্রহ করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হাবিবুল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সুশীল সমা‡জর প্রতিনিধিরা।

আরও পড়ুন