বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছিটমহলে দেশান্তরের সিদ্ধান্ত পরিবর্তন ৩১ জুলাই পর্যন্ত

enclaveছিটমহলের বাসিন্দাদের মধ্যে যারা জনগননায় বাদ পড়েছেন তারা ১লা আগষ্ট থেকে বাংলাদেশী নাগরিক হিসেবে গন্য হবেন। রবিবার ২৬ জুলাই বিকালে লালমনিরহাটের হাতীবান্ধার অভ্যন্তরে থাকা ১৩৫ ও ১৩৬ নম্বর গোতামারী ছিটমহলে গিয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান ছিটবাসিকে এ তথ্য জানিয়ে নোটিশ জারি করেন।

হাতীবান্ধা ইউএনও মাহবুবুর রহমান জানান, বাংলাদেশের ভেতরে থাকা ভারতীয় ছিটমহলের যেসব বাসীন্দা ভারতীয় নাগরিকত্ব চেয়ে নিবন্ধন করেছেন। কিন্তু এখন নাগরিকত্ব পরিবর্তন করতে ইচ্ছুক নন তাঁদের নাগরিকত্ব পরিবর্তনের আবেদন বাতিলের জন্য ৩১ জুলাই বিকাল ৫টার মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আগামী ৩১ জুলাই বিকাল পাঁচটার মধ্যে জেলা প্রশাসকের নিকট নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।

এ ছাড়াও ৬ জুলাই থেকে শুরু হওয়া ১৬ জুলাই পর্যন্ত ছিটমহলে জনগননায় যারা বাদ পড়েছেন, তারা ১লা আগষ্ট থেকে বাংলাদেশী নাগরিক হিসেবে গন্য হবেন।

বিষয়টি ছিটমহলবাসিকে জানানোর জন্য রোববার বিকালে হাতীবান্ধা উপজেলার অভ্যন্তরে থাকা ১৩৫ ও ১৩৬ নম্বর গোতামারী ছিটমহলে গিয়ে হাতীবান্ধার ইউএনও মাহবুবুর রহমান এবং যৌথজরিপে অংশ নেওয়া বাংলাদেশি জরিপকারী ও সুপারভাইজার ভারতীয় নাগরিকত্ব চাওয়া বাসিন্দাদের মাঝে ওই নোটিশ ও ফরম বিতরণ করেছেন।

এ সময় ভারতের নাগরিকত্বের জন্য নিবন্ধন করেও যারা শেষ পর্যন্ত তাঁদের সিদ্ধান্ত বদল করেছেন, এমন বাসিন্দাদের স্বাক্ষর গ্রহণ করেছেন নির্ধারিত ফরমে। এদের মধ্যে ১৩৫ নং ছিটের মাহবুবুর রহমান ও রাশেদুল ইসলাম স্বাক্ষর করেন। এর আগে তাঁরা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য জনগননাকারীদের নিকট আবেদন করেছিলেন।

লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান জানিয়েছেন, ২০১১ সালে অনুষ্ঠিত যৌথ জনগণনায় বাদ পড়া ভারতীয় ছিটমহলের বাসিন্দারা ১ আগষ্ট থেকে বাংলাদেশি নাগরিক হিসেবে গণ্য হবেন।

উল্লেখ্য, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১১১টি ছিটমহলে বসবাসকারী ৯৭৯ জন ভারতে ফিরে যাওয়ার জন্য ফরম পূরণ করেছেন। আর ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের কোনো অধিবাসী বাংলাদেশে ফিরবেন না বলে মত দিয়েছেন। ৯৭৯ জনের মধ্যে ১৬৩ জনই মুসলিম। ১ আগস্ট থেকে ৩ নভেম্বরের মধ্যে যে কোনো সীমান্ত দিয়ে এসব ভারতীয় ছিটমহলবাসী ভারতে যেতে পারবেন।

ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের লোকসংখ্যা সাড়ে ১৪ হাজার এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১১১টি ছিটমহলের লোকসংখ্যা সাড়ে ৪৪ হাজার।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন