বুধবার ৪ নভেম্বর ২০২৬

মায়ার সাজা বাতিলের বিষয়ে সোমবার শুনানি

দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে নিম্ন আদালতের দেয়া সাজার বিষয়ে আপিলের শুনানি ২৭ জুলাই সোমবার অনুষ্ঠিত হবে।

২৬ জুলাই রোববার এ আদেশ দেন বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভিশ্মদেব চক্রবর্তির সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

মায়ার পক্ষে হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে মায়ার করা আপিল পুনর্বিচারের আদেশ দিয়েছে আদালত। সে বিষয়ে আবার শুনানির জন্য সোমবার দিন ঠিক করেন আদালত।

এর আগে গত ১৪ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রায়টি দেন। ২০০৭ সালে বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের করা মামলায় বিশেষ জজ আদালত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাজা দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। আপিলের শুনানি শেষে নিম্ন আদালতের সাজার রায় বাতিল করে মায়াকে খালাস দেয় হাইকোর্ট।

আজ (রোববার) দুদকের আপিল গ্রহণ করে হাইকোর্টের এই রায় বাতিল করে দেন আপিল বিভাগ। এ বিষয়েই সোমবার শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন