কেনিয়ার নাইরোবিতে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘ডিজিটাল বাংলাদেশের প্রশংসা করেছেন’ বলে খবর প্রকাশ হলেও আসলে তিনি বাংলাদেশের প্রশংসাসূচক কিছু বলেননি। তিনি কেনিয়ার প্রশংসা করতে গিয়েই বলেছেন, কেনিয়ায় প্রথম ব্যবহার করা একটি সফটওয়্যার এখন জিম্বাবুয়ে থেকে বাংলাদেশ পর্যন্ত ব্যবহার করছে। ওবামার ভাষণ যা পরে ইউটিউবে প্রচার হয়েছে, সেখানে পর্যালোচনা করে এই তথ্যই পাওয়া গেছে।
কেনিয়ায় শনিবার যে বক্তৃতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট—যে বক্তব্য নিয়ে এই প্রতিবেদন—সেখানে বাংলাদেশের কোনো প্রশংসাই করেননি ‘কেনিয়াপুত্র’ ওবামা।
ইউটিউব থেকে পাওয়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, ওবামা কেনিয়ায় যাত্রা শুরু করা এক প্রযুক্তির প্রশংসা করতে গিয়ে জিম্বাবুয়ে ও বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন।
ওবামা বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে ক্লাউড সোর্সিং প্ল্যাটফর্ম—উষাহিদি ব্যবহার করছে জিম্বাবুয়ে থেকে বাংলাদেশ। দুর্দান্ত এই আইডিয়ার গোড়াপত্তন কিন্তু এই কেনিয়াতেই।’
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


