বুধবার ৪ নভেম্বর ২০২৬

জেনিফার লোপেজ: জন্মদিনের পোশাকে আলোড়ন

jenifer46Birthday222মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজের ৪৬তম জন্মদিন ছিল ২৪ জুলাই। দিনটিকে উদযাপন করতে একটি নৈশক্লাবে গিয়েছিলেন তিনি। আর আলোচনায় এসেছেন তার জন্মদিনের পোশাকের কারণে।

খোলামেলা এই পোশাকটির কারণে পশ্চিমা গণমাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জেনিফার লোপেজ। অনেকেই বলছেন, ৪৬ বছর বয়সেও এমন পোশাকে আবির্ভূত হয়ে নিজের ভেতরকার তারুণ্যকেই তুলে ধরেছেন তিনি।

শুক্রবার ওয়ান ওক নাইটক্লাবে জেলো হাজির হন কালো রঙের একটি প্রায় স্বচ্ছ পোশাকে। হাঁটু পর্যন্ত দীর্ঘ পিঠ খোলা পোশাকটির মধ্য দিয়ে তার দেহের বেশিরভাগ অংশই দেখা যাচ্ছিল। পোশাকটির দুপাশে এবং পেছনের অংশে স্বচ্ছ কাপড় থাকায় জে লোর পশ্চাৎদেশ পুরোটাই প্রায় উন্মুক্ত হয়ে পড়েছিল।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন