বুধবার ৪ নভেম্বর ২০২৬

নাচলেন ওবামা! (ভিডিও)

obama..কেনিয়ার আফ্রো-পপ ব্যান্ড সাউথি সোল ইংরেজি ও সাওয়াহিলি ভাষায় গান গাচ্ছিলেন। হঠাৎ উঠে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গায়ে থাকা কোটের বোতাম লাগালেন। ছুড়ে ফেলে দিলেন আনুষ্ঠানিকতা ও প্রটোকলকে। মঞ্চ থেকে নিচে নেমে এলেন। মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামাকে নিয়ে গাইলেন, ‘আমাদের মা মিশেল আসতে না পারায় আমরা অনেক দুঃখিত।’ এ সময় ব্যান্ডটির প্রধান গায়কের আমন্ত্রণে ওবামা ​টেবিল থেকে উঠে ​এসে নাচলেন ​অতিথিদের সঙ্গে।
ওবামা শুধু কেনিয়ার বিশেষ নৃত্য ‘লিপালা’ই নাচলেন না, ঠোঁট মেলালেন গায়কের সঙ্গেও। ওবামা নাচ্ছেন। বাকিরা কী আর বসে থাকতে পারেন! তাই কিছুক্ষণের মধ্যেই কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা, ফার্স্টলেডি মার্গারেট কেনিয়াত্তা এবং আমেরিকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসও যোগ দিলেন ওবামার সঙ্গে। ওবামা নাচ শেষে হাসতে হাসতে বুকে জড়িয়ে ধরলেন সৎ বোন উমাকে। এরই মধ্যে এই নাচের ভিডিও ইউটিউবে দেখেছেন লাখ লাখ মানুষ।
ওবামা বলেন, ‘এই সন্ধ্যা আমার জন্য বিশেষ কিছু। এখানে আমার পরিবারের সদস্যরা উপস্থিত। আমার দাদি মামা সারাহ, যিনি বলেছেন আমাকে কেনিয়ায় ফিরে আসতে হবে। আর যখন তিনি বলেছেন তোমাকে কিছু করতে তাহলে স্বাভাবিকভাবেই আমাকে এটি করতে হবে। এখানে আমার বোন, আঙ্কেল, আন্টি সবাই আছেন। এটা অনেকটা ওবামা পরিবারের পুনর্মিলনীর মতো। যা সচরাচর হয় না। আমার সন্দেহ আমার যারা সমালোচক তাঁরা এটাকে হয়তো বলে বেড়াবেন আমি আমার জন্ম সনদ খুঁজতে এসেছি। কিন্তু এটা না।’
এ সময় কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা আমদের আশা দিয়েছেন এবং বিশ্বাস করতে শিখিয়েছেন যে, আমরা যদি উদ্যোগী হয় এবং কঠোর পরিশ্রম করি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব এবং আমরা পরিবর্তন আনতে পারব। আর এটি শুধু আমাদের মহাদেশে নয়, পুরো বিশ্বেই।’ প্রথমআলো

আরও পড়ুন