ফারুক নওয়াজ, প্যারিস থেকে।
বাংলাদেশ আওয়ামী লীগের ফ্রান্স শাখার দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে পাঁচ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার ২৬ জুলাই বিকালে ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্যাথসমেইন এলাকার একটি মিলনায়তনে ফ্রান্স আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়।
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: আবুল কাশেম।
সভায় ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিমুদ্দিন আহমেদকে আহবায়ক করে সর্বসম্মতিক্রমে পাচ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি গঠন করা হয়্। কমিটির অন্যান্য সদস্যরা হলেন রানা চৌধুরী, মোস্তাফা হাসান, সৈয়দ ফয়সল ইকবাল ও আকরাম খান্।
ফ্রা্ন্স আওয়ামী লীগের সম্মেলন আগামী ২০ সেপ্টেম্বর করার বিষয়ে প্রস্তুতি কমিটি কাজ করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইউরোপ ব্যুরো চিফ, প্যারিস
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


