বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশির মৃত্যু

BSF+Borderপশ্চিমবঙ্গের মালদহ জেলার রাঙামাটি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নওগাঁর সাপাহার উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মৃতর নাম জিয়াউল ইসলাম (৩৫)।

উপজেলার পাতাড়ি সীমান্ত এলাকায় সোমবার ২৭ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

হত জিয়াউল ইসলাম সাপাহার উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের মতিউর রহমানের ছেলে।

এ ব্যাপারে নওগাঁ-১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, জিয়াউলসহ বেশ কয়েকজন বাংলাদেশী সোমবার ভোর সাড়ে ৫টার দিকে গরু নিয়ে ২৪২ নম্বর মেইন পিলার এলাকায় পৌঁছলে ভারতের রাঙ্গামাটি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে জিয়াউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, বর্তমানে লাশটি ভারতের রাঙ্গামাটি ক্যাম্প এলাকার ৩০০ গজ ভেতরে রয়েছে। নিহত জিয়াউলের লাশ বাংলাদেশে নিয়ে আসার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন