বুধবার ৪ নভেম্বর ২০২৬

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিখোঁজ আসামীর মৃত্যু

crossfireপুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ তরিকুল ইসলাম ওরফে তরু (৩০) র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গত ১৭ জুলাই থেকে সে নিখোঁজ ছিল। এর দশদিন পর বন্দুকযুদ্ধে তার মৃত্যুর খবর দিল র‍্যাব।

র‍্যাবের দাবি, সোমবার ২৭ জুলাই ভোর চারটার পরে পটুয়াখালীর বিসিক এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়।

তরুর লাশ পটুয়াখালীর ২৫০ শয্যার হাসপাতালের মর্গে রাখা আছে।

তরুর স্ত্রী রেখা বেগম বলেছেন, ১৭ জুলাই সকালে মোটরসাইকেল নিয়ে তাঁর স্বামী বরিশালের উদ্দেশে রওনা হন। দুপুরের পর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর মধ্যে তরুর এক সহযোগী মোটরসাইকেলটি তাঁদের বাসার সামনে রেখে যায়। এ ঘটনায় গত মঙ্গলবার দুপুরে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, তরুর বিরুদ্ধে সদর থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন