বুধবার ৪ নভেম্বর ২০২৬

শরীরে আগুন দেয়া শিক্ষিকা লাবনী মারাই গেলেন

স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজের শরীরে আগুন দেয়া দগ্ধ শিক্ষিকা শারমিন হোসেন লাবনী (৩৮) মারা গেছেন।

সাত দিন চিকিৎসাধীন থাকার পর রোববার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।
লাবনী দক্ষিণ খান কেসি স্কুলের শিক্ষিকা ছিলেন। তার স্বামীর নাম সালাউদ্দিন চৌধুরী মনজু। তিনি ব্রাক ব্যাংকে চাকরি করেন। উত্তর খানের একটি ভাড়া বাসায় থাকতেন এই দম্পতি।

গৃহবধূর বাবা আবুল হোসেন জানান, ঈদের পরের দিন নিজ বাসায় তার মেয়ে অগ্নিদগ্ধ হয়। পরে তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
তিনি জানান, প্রায়ই স্বামী মনজুর ও শাশুড়ির সঙ্গে লাবনীর ঝগড়া হতো।

মনজুর জানিয়েছেন, লাবনী নিজেই তার শরীরে আগুন দিয়েছে। তাকে বাঁচাতে গিয়ে নিজের হাতও পুড়ে গেছে বলে জানান এই ব্যাংক কর্মকর্তা।

ঘটনার দিন লাবনী নিজেই তার শরীরে আগুন দিয়েছে নাকি স্বামী তাকে পুড়িয়ে মারতে চেয়েছিল সে বিষয়ে কিছু বলতে পারছি না।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন