অসুস্থ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে দীপু মনিকে দেখতে যান শেখ হাসিনা।
খবরটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। জানান, প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে দীপু মনির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দীপু মনির আশু রোগমুক্তি কামনা করেন।


