বুধবার ৪ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আমাদের স্বাধীনতা এক ও অবিচ্ছেদ্য : গভর্নর

atiur rahmanবঙ্গবন্ধু, বাংলাদেশ ও আমাদের স্বাধীনতা এক ও অবিচ্ছেদ্য। বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ক কলেজ শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন।

গভর্নর বলেন- বাঙালির হাজার বছরের জাতীয় মুক্তির আন্দোলন, সংগ্রাম ও স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুকে ধারণ করে ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬৬-এর ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও ১৯৭০-এর নির্বাচনে বিপুল বিজয় ও ১৯৭১-এর মার্চের অসহযোগ আন্দোলন শেষে ২৬শে মার্চ সরাসরি স্বাধীনতার ঘোষণা ও নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে কাঙ্খিত স্বাধীনতা এনে দিয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন কলেজের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ কোর্স উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন