মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) দোষ প্রমাণিত হলে ফাঁসির আদেশ ছাড়া অন্য কোনো রায় বাংলার জনগণ মেনে নেবে না। ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় আপিলেও বহাল থাকবে বলে প্রত্যাশা করছেন মন্ত্রী।
২৮ জুলাই মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে মন্ত্রী এ কথা বলেন।
একাত্তরে চট্টগ্রামে হত্যা, গণহত্যা, অপহরণ করে খুনের চারটি অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে পিল করেন সাকা। বুধবার চূড়ান্ত রায় দেবে আপিল বিভাগ।
মোজাম্মেল হক বলেন, একাত্তর সালে সাকা চৌধুরী পাকিস্তানের সহচর হিসেবে যে কাজ করেছেন, তা শুধু বাংলাদেশের মানুষই নয়, বিশ্ববাসী জানে। তিনি নিজে যেমন জঘন্যতম অপরাধ করেছেন, অন্যদেরকে অপরাধ করতে উৎসাহ দিয়েছেন।


